1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বদলিজনিত কারণে শেরপুরে সহকারী কমিশনার মাসুদুর রহমানকে বিদায় চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা পুলিশের ঊধ্বর্তন ১৭ কর্মকর্তাকে বদলি, প্রজ্ঞাপন জারি নকলায় মাদকসেবীর জেল ও চার ফার্মেসির জরিমানা সাপের কামড়ে নিহত শাহিনের পরিবারের পাশে জেলা প্রশাসন জমি বিরোধে আইনুল হক হত্যা: শ্রীবরদী থেকে প্রধান আসামি মুরাদ গ্রেপ্তার পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর স্থগিত ভূগর্ভস্থ পানির চাপ কমাতে লবণাক্ত পানি শোধনের নির্দেশ প্রধানমন্ত্রীর ঘরে ফেরার আকুতি: বিশ্বের কাছে ১০ মিনিট সময় চায় লাখো রোহিঙ্গা

শেরপুর জেলা সদরসহ বিএনপি’র নয়টি ইউনিট কমিটি বিলুপ্ত

  • আপডেট টাইম :: বুধবার, ৯ জুলাই, ২০২৫

শেরপুর : শেরপুর জেলা সদরসহ এর পাঁচ উপজেলা এবং চার পৌরসভা মিলে মোট নয়টি ইউনিট বিএনপি’র কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই) রাতে জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির বর্ধিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

শেরপুর জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে জেলা বিএনপি’র আহ্বায়ক এ্যাডভোকেট সিরাজুল ইসলামের সভাপতিত্বে জেলা বিএনপির বর্ধিত এ সভায় জেলা বিএনপি’র সদস্য সচিব অধ্যক্ষ মামুনুর রশীদ পলাশ, যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমান তারা, শফিকুল ইসলাম মাসুদ, এ্যাডভোকেট আব্দুল মান্নান, আবু রায়হান রূপন, সাইফুল ইসলাম, কামরুল ইসলাম, ডা: সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, প্রকৌশলী ফাহিম চৌধুরী, সাবেক সভাপতি মাহমুদুল হক রুবেল, সাবেক আহ্বায়ক হযরত আলীসহ ২৯ জন বক্তব্য রাখেন।

জেলা বিএনপি’র সদস্য সচিব অধ্যক্ষ মামুনুর রশীদ পলাশ সাংবাদিকদের জানান, সভায় সর্বসম্মতিক্রমে জেলায় বিএনপি’র নয়টি ইউনিটের কমিটি বিলুপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দ্রুতই নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে। নতুন কমিটিতে কোন চাঁদাবাজ, দখলবাজ, অবৈধ বালু ব্যবসায়ী, চোরাকারবারি ও আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেনি এমন কেউ স্থান পাবে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com