1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
খামেনির জানাজা : বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানালেন স্পিকার ৩ মিনিটের বক্তব্যে বাণিজ্যমন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’ বললেন কৃষি কর্মকর্তা খামেনির প্রতি আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু, লোকে লোকারণ্য গ্র্যান্ড মোসাল্লা জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী আত্মসমালোচনা করে মেসি বললেন, ‘কেপ ভার্দে আমাদের দৌড়ের ওপর রেখেছিল’ রুদ্ধশ্বাস লড়াইয়ের পর কেপ ভার্দের হার, শেষ ষোলোয় আর্জেন্টিনা পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী

হাতীবান্ধায় ভুয়া মেজর সেজে চাঁদাবাজি, আটক ২

  • আপডেট টাইম :: বুধবার, ৯ জুলাই, ২০২৫

লালমনিরহাট : লালমনিরহাটের হাতীবান্ধায় সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে জমি উদ্ধারের নাম করে চাঁদাবাজির অভিযোগে দুইজনকে আটক করেছে স্থানীয়রা। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মঙ্গলবার বিকালে উপজেলার বড়খাতা এলাকায় এ ঘটনা ঘটে। হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন্নবী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।আটক ব্যক্তিরা হলেন—রংপুরের হাজিরহাট এলাকার সাজু আহমেদ এবং তারাগঞ্জ এলাকার মাসুম।

পুলিশ জানায়, বড়খাতা এলাকার রফিকুল ইসলাম জমি উদ্ধারের জন্য শহীদা নামের এক প্রতিবেশীর সঙ্গে যোগাযোগ করেন। শহীদা তাকে সেনাবাহিনীর মাধ্যমে জমি উদ্ধার করে দেওয়ার কথা বলেন এবং সাজু ও মাসুমের সঙ্গে পরিচয় করিয়ে দেন।

এই দুই ব্যক্তি নিজেদের সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে রফিকুল ইসলামের কাছ থেকে ৫০ হাজার টাকা দাবি করেন। ৭ দিন আগে তারা ২০ হাজার টাকা নেন এবং মঙ্গলবার বাকি ৩০ হাজার টাকা নিতে আসেন।

এ সময় এক সাবেক সেনা কর্মকর্তার সহায়তায় স্থানীয় লোকজন তাদের চ্যালেঞ্জ করেন এবং পরে পুলিশে সোপর্দ করেন।

ওসি মাহমুদুন্নবী বলেন, “আটকদের বিরুদ্ধে মামলা নেওয়ার প্রক্রিয়া চলছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com