1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
খামেনির জানাজা : বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানালেন স্পিকার ৩ মিনিটের বক্তব্যে বাণিজ্যমন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’ বললেন কৃষি কর্মকর্তা খামেনির প্রতি আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু, লোকে লোকারণ্য গ্র্যান্ড মোসাল্লা জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী আত্মসমালোচনা করে মেসি বললেন, ‘কেপ ভার্দে আমাদের দৌড়ের ওপর রেখেছিল’ রুদ্ধশ্বাস লড়াইয়ের পর কেপ ভার্দের হার, শেষ ষোলোয় আর্জেন্টিনা পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী

ঝিনাইগাতীতে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু

  • আপডেট টাইম :: বুধবার, ৯ জুলাই, ২০২৫

ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশার চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক চালকের মৃত্যু হয়েছে।

বুধবার (৯ জুলাই) সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার গৌরিপুর ইউনিয়নের বনগাঁও পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত শাহজাহান (২৬) ওই গ্রামের মো. আব্দুল মালেকের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, মঙ্গলবার দিবাগত রাতে প্রতিদিনের মতো শাহজাহান তার ব্যাটারিচালিত অটোরিকশাটি নিজ বাড়িতে চার্জে দিয়ে রাখেন। পরে বুধবার সকাল সাড়ে নয়টার দিকে অটোরিকশার চার্জার থেকে বিদ্যুৎ সংযোগ খুলতে যান। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি আহত হন। পরে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিৎিসক তাকে মৃত ঘোষণা করেন।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আল আমীন বিষয়টি নিশ্চিত করে জানান এ বিষয়ে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com