1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
খামেনির জানাজা : বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানালেন স্পিকার ৩ মিনিটের বক্তব্যে বাণিজ্যমন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’ বললেন কৃষি কর্মকর্তা খামেনির প্রতি আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু, লোকে লোকারণ্য গ্র্যান্ড মোসাল্লা জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী আত্মসমালোচনা করে মেসি বললেন, ‘কেপ ভার্দে আমাদের দৌড়ের ওপর রেখেছিল’ রুদ্ধশ্বাস লড়াইয়ের পর কেপ ভার্দের হার, শেষ ষোলোয় আর্জেন্টিনা পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী

দ্বিতীয়বারের মতো জেলার শ্রেষ্ঠ ওসি খন্দকার শাকের আহমেদ

  • আপডেট টাইম :: বুধবার, ৯ জুলাই, ২০২৫

সুমন মিয়া, বকশীগঞ্জ (জামালপুর): বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ দ্বিতীয়বারের মতো জামালপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন। আইন-শৃঙ্খলা পরিস্থিতির সামগ্রিক উন্নয়ন এবং পুলিশ সদর দফতর কর্তৃক নির্ধারিত অভিন্ন মানদণ্ডের ভিত্তিতে জেলা পুলিশ তাকে এই স্বীকৃতি দিয়েছে।

বুধবার (৯ জুলাই) দুপুরে জামালপুর পুলিশ লাইনে মাসিক অপরাধ পর্যালোচনা সভা শেষে এই পুরস্কার প্রদান করা হয়। জামালপুরের পুলিশ সুপার রফিকুল ইসলাম পিপিএম-এর হাত থেকে ওসি খন্দকার শাকের আহমেদ সম্মাননা স্মারক ও সনদ গ্রহণ করেন।

জানা গেছে, বকশীগঞ্জ থানায় যোগদানের পর থেকেই ওসি খন্দকার শাকের আহমেদ মাদকবিরোধী একাধিক সফল অভিযান পরিচালনা, দ্রুত মামলা নিষ্পত্তি, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, গ্রেফতারি পরোয়ানা কার্যকর করা, সামাজিক সম্প্রীতি বৃদ্ধি, জমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি এবং শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার এই বহুমুখী অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে শ্রেষ্ঠ ওসির সম্মাননায় ভূষিত করা হয়েছে।

এই অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, এই স্বীকৃতি তার পেশাগত জীবনকে আরও এগিয়ে নিয়ে যাবে এবং কাজের অনুপ্রেরণা যোগাবে। তিনি এই অর্জন ধরে রাখতে বকশীগঞ্জ থানার সকল পুলিশ সদস্য এবং উপজেলার সর্বস্তরের জনগণের সার্বিক সহযোগিতা কাম্য।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com