1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
খামেনির জানাজা : বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানালেন স্পিকার ৩ মিনিটের বক্তব্যে বাণিজ্যমন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’ বললেন কৃষি কর্মকর্তা খামেনির প্রতি আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু, লোকে লোকারণ্য গ্র্যান্ড মোসাল্লা জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী আত্মসমালোচনা করে মেসি বললেন, ‘কেপ ভার্দে আমাদের দৌড়ের ওপর রেখেছিল’ রুদ্ধশ্বাস লড়াইয়ের পর কেপ ভার্দের হার, শেষ ষোলোয় আর্জেন্টিনা পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী

মাকে মারধরের জেরে ছেলের ওপর চড়াও এলাকাবাসী, গণপিটুনিতে মৃত্যু

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় মাকে মারধরের ঘটনায় এলাকাবাসীর গণপিটুনিতে বাবু (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (৯ জুন) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার রামচন্দ্রপুর হাটের বাঘাইরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বাবু সদর উপজেলার রামচন্দ্রপুর বগিপাড়ার মোহাম্মদ আলীর ছেলে।

স্থানীয়রা জানান, বাবু দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। এ নিয়ে পরিবারের মধ্যে প্রায়ই বিরোধ হতো। বুধবার সকালে কথা-কাটাকাটির এক পর্যায়ে তিনি নিজের মাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। রাত সাড়ে ৮টার দিকে বাবু বাড়িতে ফিরলে ক্ষুব্ধ এলাকাবাসী তাকে আটক করে মারধর করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনাটি পারিবারিক বিরোধ থেকে শুরু হলেও গণপিটুনিতে একজন নিহত হওয়ায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com