1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
খামেনির জানাজা : বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানালেন স্পিকার ৩ মিনিটের বক্তব্যে বাণিজ্যমন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’ বললেন কৃষি কর্মকর্তা খামেনির প্রতি আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু, লোকে লোকারণ্য গ্র্যান্ড মোসাল্লা জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী আত্মসমালোচনা করে মেসি বললেন, ‘কেপ ভার্দে আমাদের দৌড়ের ওপর রেখেছিল’ রুদ্ধশ্বাস লড়াইয়ের পর কেপ ভার্দের হার, শেষ ষোলোয় আর্জেন্টিনা পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী

জামায়াত প্রার্থীর সমর্থনে পথসভা ও মোটরসাইকেল শোভাযাত্রা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

নালিতাবাড়ী (শেরপুর) : বাংলাদেশ জামায়াতে ইসলামী নালিতাবাড়ী উপজেলা শাখার উদ্যোগে নির্বাচনী পথসভা ও মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে শেরপুরের নালিতাবাড়ী ও নকলায়।

বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে শহীদ মুক্তিযোদ্ধা মঞ্চে এই পথসভায় উপজেলা জামায়াতের আমীর মাওলানা আফছার উদ্দিনের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মু. গোলাম কিবরিয়া ভিপি।

উপজেলা জামায়াতের সেক্রেটারী শাহাদাত হোসেন বিএসসির সঞ্চালনা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান।

এছাড়াও জেলা ছাত্র শিবিরের সভাপতি আশরাফুজ্জামান মাসুম, সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা ফারদিন হাসান হাসিব, নকলা উপজেলা আমীর মাওলানা গোলাম সারোয়ার, নালিতাবাড়ী উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবু সিনা মোহাম্মদ জুবায়ের, নকলা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি লুৎফর রহমান ফিরোজ, নালিতাবাড়ী উপজেলা ছাত্র শিবিরের সভাপতি ওমর ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন।

পথসভা শেষে প্রায় ৫ শতাধিক নেতাকর্মী ও সমর্থকের অংশগ্রহণে একটি মোটরসাইকেল শোভাযাত্রা নালিতাবাড়ী থেকে নকলায় গিয়ে পথসভার মাধ্যমে শেষ হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com