1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
খামেনির জানাজা : বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানালেন স্পিকার ৩ মিনিটের বক্তব্যে বাণিজ্যমন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’ বললেন কৃষি কর্মকর্তা খামেনির প্রতি আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু, লোকে লোকারণ্য গ্র্যান্ড মোসাল্লা জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী আত্মসমালোচনা করে মেসি বললেন, ‘কেপ ভার্দে আমাদের দৌড়ের ওপর রেখেছিল’ রুদ্ধশ্বাস লড়াইয়ের পর কেপ ভার্দের হার, শেষ ষোলোয় আর্জেন্টিনা পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী

শ্রীবরদীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জেল পলাতক আসামী গ্রেফতার

  • আপডেট টাইম :: শনিবার, ১২ জুলাই, ২০২৫

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর : শেরপুরের শ্রীবরদীতে একটি হত্যা মামলায় ৩০ বছরের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জেল পলাতক আসামী নজরুল ইসলাম (৪৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-১৪।

শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে বাবলাকোনা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নজরুল ইসলাম একই গ্রামের নইমুদ্দিনের ছেলে।

র‌্যাব জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর শেরপুর জেলা কারাগারে কয়েক হাজার দুষ্কৃতিকারী আক্রমণ করে ৫শ ১৮ জন হাজতী ও কয়েদীকে পালাতে সহায়তা করে। এই ঘটনায় সিপিসি-১, র‌্যাব-১৪, জামালপুর কোম্পানি শেরপুর কারা কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসক কর্তৃক সরবরাহকৃত পলাতক হাজতী ও কয়েদীদের তালিকা সংগ্রহ করে আসামী ধরতে অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে জেল পলাতক সাজাপ্রাপ্ত নজরুল ইসলামকে গ্রেফতার করে। যার কয়েদী নং-৭২৭১/এ। পরে তাকে শ্রীবরদী থানায় হস্তান্তর করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com