1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
খামেনির জানাজা : বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানালেন স্পিকার ৩ মিনিটের বক্তব্যে বাণিজ্যমন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’ বললেন কৃষি কর্মকর্তা খামেনির প্রতি আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু, লোকে লোকারণ্য গ্র্যান্ড মোসাল্লা জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী আত্মসমালোচনা করে মেসি বললেন, ‘কেপ ভার্দে আমাদের দৌড়ের ওপর রেখেছিল’ রুদ্ধশ্বাস লড়াইয়ের পর কেপ ভার্দের হার, শেষ ষোলোয় আর্জেন্টিনা পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী

নালিতাবাড়ীতে জেলা বিএনপি নেতা তারাকে গণসংবর্ধনা

  • আপডেট টাইম :: রবিবার, ১৩ জুলাই, ২০২৫

নালিতাবাড়ী (শেরপুর) : সদ্য গঠিত শেরপুর জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক এবং নকলা-নালিতাবাড়ী শেরপুর-২ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী ফজলুর রহমান তারাকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (১২ জুলাই) বিকেলে উপজেলার নলজোড়া ইন্তাজ আলী উচ্চ বিদ্যালয় মাঠে এই গণসংবর্ধনার আয়োজন করে রাজনগর ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠন।

রাজনগর ইউনিয়ন বিএনপি’র সভাপতি হাতেম আলী’র সভাপতিত্বে এবং নালিতাবাড়ী উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম-আহ্বায়ক দুলাল হোসেনের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক ফজলুর রহমান তারা।

অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম-আহ্বায়ক ইউনুস আলী দেওয়ান, আব্দুল মালেক, কামরুজ্জামান বিএসসি, জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক ওএমকে টুকন, লোকমান হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুজ্জামান খোকন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আপন সরকার, সদস্য সচিব সাইদুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে নালিতাবাড়ী উপজেলা বিএনপি’র একাংশ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের একাংশের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে ফজলুর রহমান তারাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান স্থানীয় বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com