1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
খামেনির জানাজা : বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানালেন স্পিকার ৩ মিনিটের বক্তব্যে বাণিজ্যমন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’ বললেন কৃষি কর্মকর্তা খামেনির প্রতি আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু, লোকে লোকারণ্য গ্র্যান্ড মোসাল্লা জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী আত্মসমালোচনা করে মেসি বললেন, ‘কেপ ভার্দে আমাদের দৌড়ের ওপর রেখেছিল’ রুদ্ধশ্বাস লড়াইয়ের পর কেপ ভার্দের হার, শেষ ষোলোয় আর্জেন্টিনা পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী

বকশীগঞ্জে হেরোইন ও ইয়াবাসহ গ্রাম পুলিশ আটক

  • আপডেট টাইম :: রবিবার, ১৩ জুলাই, ২০২৫

সুমন মিয়া, বকশীগঞ্জ (জামালপুর) : বকশীগঞ্জে মাদকসহ শ্রী রঙ্গিলা রবিদাস (৩৯) নামে এক গ্রাম পুলিশ সদস্যকে আটক করেছে যৌথ বাহিনী।

শনিবার ভোর রাতে পৌর এলাকার মালিরচর মন্ডলপাড়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৫ গ্রাম হেরোইন ও ২০ পিস ইয়াবাসহ শ্রী রঙ্গিলা রবিদাসকে আটক করা হয় । আটককৃত শ্রী রঙ্গিলা রবিদাস বকশীগঞ্জ পৌর এলাকার মন্ডল পাড়া গ্রামের শ্রী হরিয়া রবিদাশের ছেলে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গত ভোর রাতে রঙ্গিলা রবিদাসের কীটনাশকের দোকানে অভিযান চালায় যৌথ বাহিনীর সদস্যরা। এসময় তার দোকান থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৫ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়। সে বকশীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদে গ্রাম পুলিশ সদস্য হিসেবে ৭নং ওর্য়াডে কর্মরত রয়েছেন ।

জামালপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই আনোয়ার হোসেন জানান, আটককৃত শ্রী রঙ্গিলা রবিদাসের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com