1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

বেনজেমা-আসেনসিও জেতালেন রিয়ালকে

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৯ জুন, ২০২০

স্পোর্টস ডেস্ক : স্প্যানিশ লা লিগার ম্যাচে বৃহস্পতিবার (১৮ জুন) রাতে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। আলফ্রেডো ডি স্টেফানো স্টেডিয়ামে তারা ৩-০ গোলে হারিয়েছে ভ্যালেন্সিয়াকে। এমন জয়ে জোড়া গোল করেছেন করিম বেনজেমা। অপর গোলটি করেছেন মার্কো আসেনসিও। যিনি ইনজুরি কাটিয়ে ১১ মাস পর নেমেছিলেন মাঠে।

অবশ্য প্রথমার্ধে রিয়ালের ভালোই পরীক্ষা নিয়েছে লস মুরসেলাগোসরা। পেতে দেয়নি জালের নাগাল। তবে দ্বিতীয়ার্ধে খেই হারায় তারা। হজম করে তিন-তিনটি গোল।

ম্যাচের ৬০ মিনিটে পরিকল্পিত আক্রমণে গোলের দেখা পায় রিয়াল। এ সময় ইডেন হ্যাজার্ডকে ফ্লিক করে বল দেন লুকা মদ্রিচ। হ্যাজার্ড পাস দেন বেনজেমাকে। আর বেনজেমা ভ্যালেন্সিয়ার গোলরক্ষক জাসপার সিলিসেনকে পরাস্ত করে জালে জড়ান বল।

৭৫ মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে নেমেই গোল করেন আসেনসিও। এ সময় ডি বক্সের ভেতরে বাম দিক থেকে ফারল্যান্ড মেন্ডির ক্রসে পা লাগিয়ে মাঠে নেমে প্রথম টাচেই গোল করেন স্প্যানিশ এই ফুটবলার। এরপর শেষ গোলটিতেও করেন সহায়তা।

৮৬ মিনিটে আসেনসিও ও বেনজেমা মিলে বুদ্ধিদীপ্ত গোলটি করেন। এ সময় পাল্টা আক্রমণে ডানদিক থেকে আসেনসিওর চতুরতার সঙ্গে দেওয়া পাস পেয়ে যান বেনজেমা। এরপর একজন রক্ষণভাগের খেলোয়াড়ের মাথার উপর দিয়ে ভলিতে বল জালে পাঠান ফঁরাসি স্ট্রাইকার।

এটা ছিল রিয়ালের হয়ে তার ২৪৩ তম গোল। যা তাকে রিয়ালের ইতিহাসে পঞ্চম সর্বোচ্চ গোলদাতার আসনে স্থান দিয়েছে।  এ যাত্রায় বেনজেমা পেছনে ফেলেছেন কিংবদন্তি ফ্রেঙ্ক পুসকাসকে।

এই জয়ের ফলে ২৯ ম্যাচ থেকে ৬২ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচ থেকে ৬৪ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষে আছে বার্সেলোনা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com