1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী আত্মসমালোচনা করে মেসি বললেন, ‘কেপ ভার্দে আমাদের দৌড়ের ওপর রেখেছিল’ রুদ্ধশ্বাস লড়াইয়ের পর কেপ ভার্দের হার, শেষ ষোলোয় আর্জেন্টিনা পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর শেরপুরে কাঁদামাটি চাপা দেওয়া ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সীমান্তে ভারতীয় গরু ও মোবাইল ডিসপ্লে জব্দ

  • আপডেট টাইম :: সোমবার, ১৪ জুলাই, ২০২৫

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মায়াঘাসি সীমান্ত ও সংলগ্ন হালুয়াঘাটের গোবরাকুড়া সীমান্তে পৃথক অভিযানে ৯টি ভারতীয় গরু এবং ২৫০টি মোবাইল ডিসপ্লে জব্দ করেছে রামচন্দ্রকুড়া ও গোবরাকুড়া ক্যাম্পের বিজিবি সদস্যরা।

রোববার (১৩ জুলাই) ভোররাতে মায়াঘাসির বাংলা মোড় সংলগ্ন শালবন ও গোবরাকুড়া এলাকা থেকে এসব জব্দ করা হয়। তবে বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে গেছে বলে জানায় বিজিবি।

ময়মসনসিংহ বিজিবি ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মেহেদী হাসানের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোররাতে নালিতাবাড়ী উপজেলার মায়াঘাসি বাংলা মোড় এলাকার শালবনে অভিযান চালায় টহলরত বিজিবি সদস্যরা। এসময় তাদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। পরে চোরাই পথে আনা ৯টি ভারতীয় গরু জব্দ করা হয়।

এদিকে হালুয়াঘাটের গোবরাকুড়া এলাকা দিয়ে টহলরত বিজিবি সদস্যরা অভিযান চালালে ২৫০টি মোবাইল ডিসপ্লে ও একটি ইজিবাইক জব্দ করা হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকাবারীরা পালিয়ে যায়। জব্দকৃত গরু, মোবাইল ডিসপ্লে ও ইজিবাইকের মূল্য প্রায় ১৩ লাখ টাকা বলে জানায় বিজিবি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com