1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ

দিনাজপুরে ভুয়া নার্স আটক, ৩ ক্লিনিককে অর্থদণ্ড

  • আপডেট টাইম :: সোমবার, ১৪ জুলাই, ২০২৫

দিনাজপুর : অন্যের সনদ জালিয়াতি করে ক্লিনিকে ভুয়া নার্সের চাকরি করার অভিযোগে দিনাজপুরের বিরামপুরে মার্জিয়া খাতুন (৩১) নামের এক নারীকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও একই অভিযানে সরকারি অনুমোদনবিহীন ক্লিনিক পরিচালনার অভিযোগে তিন ক্লিনিক মালিককে ৪৫ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।

আজ (সোমবার, ১৪ জুলাই বেলা সাড়ে তিনটার দিকে পৌরশহরের মর্ডান ক্লিনিক থেকে ওই নারীকে আটক করা হয়। পরে তাকে বিরামপুর থানা হেফাজতে দেওয়া হয়। আটক মার্জিয়া খাতুন (৩১) ফুলবাড়ি উপজেলার দৌলতপুর এলাকার আব্দুস সামাদের মেয়ে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও নুজহাত তাসনিম আওন বিষয়টি নিশ্চিত করেছেন।

ইউএনও নুজহাত তাসনিম আওন বলেন, ‘উপজেলা শহরে বেশ কিছু ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার অনুমোদ ছাড়াই দীর্ঘদিন ধরে চলছে এমন অভিযোগে রাজু ডায়াগনস্টিক সেন্টার, মর্ডান ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ও নিউ মর্ডান ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়। অভিযোগের সত্যতা পাওয়ায় তিন ক্লিনিককে ৪৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একই সময় মর্ডান ক্লিনিকে অন্যের সনদ জালিয়াতি করে ভুয়া নার্সের চাকরি করার অভিযোগে এক নারীকে আটক করে পুলিশে দেওয়া হয়।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com