1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী আত্মসমালোচনা করে মেসি বললেন, ‘কেপ ভার্দে আমাদের দৌড়ের ওপর রেখেছিল’ রুদ্ধশ্বাস লড়াইয়ের পর কেপ ভার্দের হার, শেষ ষোলোয় আর্জেন্টিনা পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর শেরপুরে কাঁদামাটি চাপা দেওয়া ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নালিতাবাড়ীতে সিএনজি চালকের মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম :: সোমবার, ১৪ জুলাই, ২০২৫

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভোগাই নদীর থানা ঘাট থেকে হুমায়ুন মিয়া নামে এক সিএনজি চালকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

সোমবার (১৪ জুলাই) বিকেলে শহরের আমবাগান মহল্লার থানা ঘাট থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। নিহত সিএনজি চালক হুমায়ুন পার্শ্ববর্তী নকলা উপজেলার ধুকুরিয়া গ্রামের ফুল মাহমুদের ছেলে। সে বর্তমানে গড়েরগাঁও বসবাস করতো।

এর আগে একই দিন দুপুরে আড়াইআনী বাজার ঘাট এলাকা থেকে নদীতে ভাসমান অবস্থায় তার ব্যবহৃত দুমড়ে-মুচড়ে যাওয়া সিএনজিটি উদ্ধার করা হয়। সিএনজিটি রেজিষ্ট্রেশন নাম্বার ময়মনসিংহ থ-১১-৩৮৯৯।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে ভোগাই নদীর আড়াইআনী বাজারের চেয়ারম্যান বাড়ি ঘাটে একটি সিএনজি ভাসমান অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। তবে সিএনজি’র কোন মালিক বা চালককের সন্ধান না পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ এসে সিএনজিটি উদ্ধার করে।

চেয়ারম্যান বাড়ির ঘাট এলাকার পাকা রাস্তাটি সোজা নদীতে মিশে গেছে। ধারণা করা হচ্ছে, আগে থেকে ওই রাস্তা পরিচিত না হওয়ায় এর চালক হুমায়ুন রাতের বেলায় সোজা চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে মারা যায় এবং তার মরদেহ ভাটিতে ভেসে ওঠে। বিকেলে উদ্ধার হওয়া মরদেহের শরীরে দুর্ঘটনায় কবলিত হওয়ার মতো আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

নিহত সিএনজি চালকের স্ত্রী ঝর্ণা খাতুন তার স্বামীর মরদেহ সনাক্ত করে বলেন, তার স্বামী গত শনিবার (১২ জুলাই) রাত ১০টার দিকে বাড়ি থেকে সিএনজি নিয়ে বের হয়। এরপর রোববার বিকেলে তার সাথে একবার ফোনে কথা হয়। তখনও তার স্বামী হুমায়ুন নকলায় ছিল। এরপর থেকে হুমায়ুনের মোবাইল বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা জানান, নিহত হুমায়ুন ও তার সিএনজি উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় তদন্ত চলমান রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com