1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী আত্মসমালোচনা করে মেসি বললেন, ‘কেপ ভার্দে আমাদের দৌড়ের ওপর রেখেছিল’ রুদ্ধশ্বাস লড়াইয়ের পর কেপ ভার্দের হার, শেষ ষোলোয় আর্জেন্টিনা পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর শেরপুরে কাঁদামাটি চাপা দেওয়া ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

নালিতাবাড়ী (শেরপুর) : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ‘ধারাবাহিক ষড়যন্ত্র, মিথ্যাচার ও অপপ্রচারের’ প্রতিবাদ এবং মিটফোর্ড হাসপাতালে সংঘঠিত ‘পাশবিক হত্যাকাÐের’ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে হয়েছে শেরপুর ও নালিতাবাড়ীতে।

সোমবার (১৪ জুলাই) বিকেলে শেরপুর শহরে জেলা ছাত্রদল এবং নালিতাবাড়ী শহরে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠন পৃথকভাবে বিক্ষোভ মিছিল করে। মছিলে জামায়াত-শিবির ও এনসিপি’র বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেওয়া হয়।

নালিতাবাড়ী শহরের শহীদ মিনার থেকে এক বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনার মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপজেলা বিএনপি’র সদ্য বিলুপ্ত আহবায়ক কমিটির আহবায়ক নুরুল আমীন, যুগ্ম-আহবায়ক আমিনুল ইসলাম জিন্নাহ, মোজাম্মেল হক, শহর বিএনপি’র যুগ্ম-আহবায়ক শফিকুল ইসলাম তালুকদার রিপন, নুরুল আমীন চৌধুরী, শেখ মোহাম্মদ কাঞ্চন, ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, উপজেলা শ্রমিক দলের সভাপতি হুমায়ন কবীরসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এতে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com