1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী আত্মসমালোচনা করে মেসি বললেন, ‘কেপ ভার্দে আমাদের দৌড়ের ওপর রেখেছিল’ রুদ্ধশ্বাস লড়াইয়ের পর কেপ ভার্দের হার, শেষ ষোলোয় আর্জেন্টিনা পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর শেরপুরে কাঁদামাটি চাপা দেওয়া ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার

চুরির পর কক্সবাজারে পুলিশের স্ত্রীকে ‘ধর্ষণ’

  • আপডেট টাইম :: বুধবার, ১৬ জুলাই, ২০২৫

কক্সবাজার : কক্সবাজারের চকরিয়ায় গভীর রাতে ঘরে ঢুকে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার পর পুলিশের এক কনেস্টবলের স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার সময় পুলিশ সদস্য নিজ কর্মস্থলে ছিলেন।

সোমবার (১৪ জুলাই) দিবাগত রাতে চকরিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের একটি ভাড়া বাসায় ঘটে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মঙ্গলবার সকালে চকরিয়া থানায় মামলা করেছেন ভুক্তভোগীর স্বামী।

অভিযোগ থেকে জানা গেছে, রাত আনুমানিক ৩টার দিকে এক অজ্ঞাতনামা যুবক রান্নাঘরের জানালা দিয়ে ভেতরে প্রবেশ করে। তার হাতে ছিল একটি ধারালো দা ও একটি টর্চলাইট। ঢুকেই তিনি ঘরে থাকা পুলিশের স্ত্রীকে ভয়ভীতি দেখিয়ে তার ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়। এরপর রান্নাঘরে নিয়ে গিয়ে ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করে।

এ সময় ঘরে থাকা তার ছোট দুটি শিশু সন্তান আতঙ্কে কাঁদতে থাকে। দুর্বৃত্ত চলে যাওয়ার পর কান্নাকাটি শুনে পাশের ভাড়াটিয়ারা ছুটে আসে।

পরে রাতেই ওই নারীর স্বামী ঘটনাস্থলে এসে ঘটনার বিস্তারিত শুনে থানায় যান। পরদিন সকালে চকরিয়া থানায় নারী নির্যাতন ও ধর্ষণ, চুরি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে মামলা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, পুলিশ কনেস্টবলের স্ত্রীকে ধর্ষণসহ একাধিক অভিযোগে মামলা নেওয়া হয়েছে। ইতোমধ্যে অভিযুক্তকে শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ মাঠে কাজ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com