1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ

ইউএনও’র বদলির খবরে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ

  • আপডেট টাইম :: বুধবার, ১৬ জুলাই, ২০২৫

পটুয়াখালী : পটুয়াখালীর কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলামের বদলির খবরে আনন্দ মিছিল করেছে কুয়াকাটার ক্ষুদ্র ব্যবস্থায়ীরা।

মঙ্গলবার (১৫ জুলাই) রাত সাড়ে ৯টায় কুয়াকাটার জিরো পয়েন্ট থেকে আনন্দ মিছিল শুরু করা হয়। পরে পৌরসভা প্রাঙ্গনের এক স্থানে গিয়ে শেষ হয়। এসময় তারা সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করেন।

কুয়াকাটা পৌর শহরের জনসেবা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে ইউএনও’র ব্যাপক গাফেলতি ছিল বলে অভিযোগ করেন মিছিলে অংশগ্রহণকারীরা।

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল হায়াত মো. রফিকের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে রবিউল ইসলামকে ভূমি মন্ত্রণালয়ের সহকারী সচিব হিসেবে বদলি করা হয়।

গত বছরের ২০ মার্চ তিনি কলাপাড়ার ইউএনও হিসেবে যোগদান করেছিলেন রবিউল ইসলাম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com