1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী আত্মসমালোচনা করে মেসি বললেন, ‘কেপ ভার্দে আমাদের দৌড়ের ওপর রেখেছিল’ রুদ্ধশ্বাস লড়াইয়ের পর কেপ ভার্দের হার, শেষ ষোলোয় আর্জেন্টিনা পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর শেরপুরে কাঁদামাটি চাপা দেওয়া ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার

নালিতাবাড়ীতে কলেজে সংঘর্ষ: ছাত্রদল সভাপতিসহ ১০ জন গ্রেফতার

  • আপডেট টাইম :: বুধবার, ১৬ জুলাই, ২০২৫

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে হাজি নুরুল হক নন্নী-পোড়াগাঁও মৈত্রী কলেজে তুচ্ছ বিষয় নিয়ে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত শিক্ষার্থীর বাবার দায়ের করা মামলায় কলেজ ছাত্রদলের সভাপতি মোস্তাফিজুৃর রহমান মুক্তারসহ ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৬ জুলাই) তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সকালে এইচএসসি’র ইয়ার চেঞ্জ পরীক্ষা চলাকালে নন্নী উত্তরবন্দ গ্রামের ফরহাদ নামে এক পরীক্ষার্থীকে বেঞ্চে বসা নিয়ে একই শ্রেণির খালভাঙ্গা এলাকার অপর পরীক্ষার্থী আমিনুল ইসলাম আকাশ ধাক্কা দেয়। ফরহাদের বন্ধু পরীক্ষার্থী শাকিল এর প্রতিবাদ করলে আকাশ কলেজ ছাত্রদলের সভাপতি মোস্তাফিজুৃর রহমান মুক্তারকে সংবাদ দেয়। খবর পেয়ে মুক্তার বহিরাগত তার অনুসারীদের নিয়ে কলেজে যায়। এসময় স্থানীয়ভাবে বিষয়টি মিমাংসার কথা থাকলেও হঠাৎই বহিরাগতরা শাকিলকে মারধর ও ক্ষুরাঘাত করে। এতে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে কলেজ ছাত্রদল সভাপতিসহ বহিরাগতদের উপর হামলা চালায়। পরিস্থিতি বেগতিক দেখে ছাত্রদল সভাপতিসহ অন্যরা কলেজের অফিস কক্ষে আশ্রয় নেয়। পরে বিক্ষুব্ধ এলাকাবাসী বহিরাগতদের দুটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়। এসময় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। খবর পেয়ে স্থানীয় নেতৃবৃন্দ এবং সহকারী পুলিশ সুপার আফসান আল আলম ঘটনাস্থলে ছুটে যান। দীর্ঘ সময় চেষ্টার পর বিকেল সাড়ে চারটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কলেজের চার শিক্ষার্থী বহিরাগতসহ মোট ১৮ জনকে আটক করে পুলিশ। পরে রাতেই আহত শাকিলের বাবা খাইরুল ইসলাম বাদী হয়ে নালিতাবাড়ী থানায় মামলা করলে কলেজ ছাত্রদলের সভাপতিসহ জড়িত ১০ জনকে গ্রেফতার করে। আটক অন্যদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে জানান, নামীয় ১০ জনসহ অজ্ঞাতনামা আরও ৮-১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com