1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
খামেনির প্রতি আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু, লোকে লোকারণ্য গ্র্যান্ড মোসাল্লা জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী আত্মসমালোচনা করে মেসি বললেন, ‘কেপ ভার্দে আমাদের দৌড়ের ওপর রেখেছিল’ রুদ্ধশ্বাস লড়াইয়ের পর কেপ ভার্দের হার, শেষ ষোলোয় আর্জেন্টিনা পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর

শ্রীবরদীতে বন্যহাতি দ্বারা ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক বিতরণ

  • আপডেট টাইম :: বুধবার, ১৬ জুলাই, ২০২৫

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর: শেরপুরের শ্রীবরদী সীমান্তবর্তী জনপদে খাদ্যের সন্ধানে ভারত থেকে লোকালয়ে নেমে আসা বন্য হাতির দ্বারা ক্ষতিগ্রস্ত ২৩ পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ করেছে ময়মনসিংহ বন বিভাগ।

বুধবার (১৬ জুলাই) দুপুরে বালিজুরী রেঞ্জ অফিসের উদ্যোগে রেঞ্জ অফিসের রেস্ট হাউস চত্তরে এই অনুদানের চেক প্রদান করা হয়। বালিজুরি রেঞ্জ কর্মকর্তা সুমন মিয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২৩টি পরিবারকে ৭ লাখ ৮০ হাজার টাকার চেক তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা  শেখ জাবের আহমেদ।

এসময় বন বিভাগের বালিজুরী সদর বিট কর্মকর্তা আব্দুর রাকিবসহ হাতি দ্বারা ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য, সামাজিক বনায়নের উপকারভোগী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইআরটি দলের সদস্য ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বালিজুরী কর্মকর্তা মো.সুমন মিয়া তার বক্তব্যে বলেন, ‘মানুষ হাতি দ্বন্দ্ব নিরসনে বন বিভাগ কাজ করে যাচ্ছে,বনে হাতির আবাসস্থল নির্মাণে ইতিমধ্যেই আমরা রাজা পাহাড়ে ৪০ একর জমিতে বাগান নির্মাণ করছি। অত্র পাহাড়ি অঞ্চলের গ্রামবাসীদের জান-মালের নিরাপত্তার জন্য বন বিভাগ ও স্বেচ্ছাসেবক টিম প্রতি রাতেই হাতি বিচরণ এলাকায় কাজ করে যাচ্ছে। বনে হাতি দ্বারা কোন ক্ষতিগ্রস্ত পরিবার বন নীতিমালা অনুসরণ করে আবেদন করলে, তা যাচাই-বাছাই করে অবশ্যই প্রকৃত ক্ষতিগ্রস্তদের বন বিভাগ থেকে অনুদান দেয়া হবে। সীমান্তে বসবাসকারি সকল নাগরিকদের বন আইন মেনে চলার জন্য আহবান করেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাবের আহমেদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com