1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ

খাগড়াছড়িতে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৪

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

খাগড়াছড়ি : খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া এলাকায় ৮ম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ৪ জন অভিযুক্তকে আটক করেছে পুলিশ।

থানায় অভিযোগ দাখিলের পর বৃহস্পতিবার (১৭ জুলাই) ভোররাতে ভাইবোনছড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, আরমান হোসেন (৩০), সাকিব আলম (২০), সাদ্দাম হোসেন (৩২), এনায়েত হোসেন (২৫)। সবাই ভাইবোনছড়া এলাকার বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৭ জুন রথযাত্রা পূজা উৎসব পালন করার জন্য ভাইবোনছড়া বাজার সংলগ্ন জগন্নাথ মন্দিরে যায় ভুক্তোভোগী। পূজা অনুষ্ঠান শেষে তার দূর সম্পর্কের কাকার ভাড়া বাসায় ওঠেন। রাতে আসামিরা সেখানে গিয়ে তাদের জিম্মি করে ভয়ভীতি প্রদর্শন করেন। এক পর্যায়ে ভুক্তভোগীকে পাশের একটি রুমে নিয়ে প্রাণনাশের হুমকি-ধমকি দিয়ে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়।

অষ্টম শ্রেণির এই ছাত্রী ঘটনার ভয়াবহতায় মানসিকভাবে ভেঙে পড়েছে। একপর্যায়ে গত ১২ জুলাই বিষপানে আত্মহত্যার চেষ্টা করে। পরে খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেলেও বিষক্রিয়ায় আবারও বুকে ব্যথা দেখা দিলে তাকে পুনরায় হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার সেই রাতের ঘটনা প্রকাশ করেন কিশোরী। এরপর ভুক্তভোগীর বাবা বাদী হয়ে খাগড়াছড়ি সদর থানায় মামলা দায়ের করেন।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, থানায় ধর্ষণের একটি মামলা রুজু হওয়ার পর অভিযান চালিয়ে ৪ জনকে আটক করা হয়েছে। আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com