1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী আত্মসমালোচনা করে মেসি বললেন, ‘কেপ ভার্দে আমাদের দৌড়ের ওপর রেখেছিল’ রুদ্ধশ্বাস লড়াইয়ের পর কেপ ভার্দের হার, শেষ ষোলোয় আর্জেন্টিনা পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর শেরপুরে কাঁদামাটি চাপা দেওয়া ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার

ঢাকাগামী বাসে মিললো হরিণের মাংস, আটক ২

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : সুন্দরবন থেকে পাচারের সময় হরিণের মাংসসহ দুইজন আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) সুন্দরবনের শরণখোলা রেঞ্জের জ্ঞানপাড়া টহল ফাঁড়ির সদস্যরা তাদের আটক করেন। এ সময় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১০ কেজি হরিণের মাংস জব্দ করা হয়।

আটকরা হলেন- আব্দুস ছালাম (৪০) ও মো. জাকারিয়া (২৫)।

বন বিভাগ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে শরণখোলা রেঞ্জের জ্ঞানপাড়া টহল ফাঁড়ির সদস্যরা টহল দিচ্ছিল। এক পর্যায়ে সকাল সাড়ে ৭টার দিকে মঠবাড়িয়ার বাবুরহাট বাজার এলাকায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি শুরু করে টহলদল। এ সময় ঢাকাগামী একটি বাসের সাইট বক্সের ভেতর তল্লাশি করে বস্তাবন্দী ককশিটে ১০ কেজি হারিণের মাংস উদ্ধার করা হয়। হাতে নাতে আটক করা হয় দুই পাচারকারীকে।

পূর্ব সুন্দরবন বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) রানা দেব বলেন, হরিণের মাংসসহ আটক ব্যক্তিরা সুন্দরবন থেকে হরিণ শিকার করে মাংস নিয়ে ঢাকা যাচ্ছিল। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। মামলা দায়েরের পর তাদের আদালতে সোপর্দ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com