1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী আত্মসমালোচনা করে মেসি বললেন, ‘কেপ ভার্দে আমাদের দৌড়ের ওপর রেখেছিল’ রুদ্ধশ্বাস লড়াইয়ের পর কেপ ভার্দের হার, শেষ ষোলোয় আর্জেন্টিনা পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর শেরপুরে কাঁদামাটি চাপা দেওয়া ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার

নালিতাবাড়ীতে গ্রাফিতি চিত্রাঙ্কন প্রতিযোগিতা উদ্বোধন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার : শেরপুরের নালিতাবাড়ীতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের অংশগ্রহণে জুলাই অভ্যুত্থানের উপর গ্রাফিতি চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) তারাগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি।

এসময় অন্যান্যের মাঝে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর কবির, তারাগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হক কাজল, সহকারী প্রধান শিক্ষক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি’র সাধারণ সম্পাদক মশিউর রহমান উপস্থিত ছিলেন।

একই দিন প্রতিযোগিতায় অংশগ্রহণ করা উপজেলার অন্যান্য স্কুল-কলেজগুলোও পরিদর্শন করেন ইউএনও। এসময় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের শুভেচ্ছা ও তাদের অঙ্কিত চিত্র পরিদর্শন করেন অতিথিরা। পুরো জুলাই মাসজুড়ে প্রতিযোগিতা চলার পর সেরা প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com