1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

নালিতাবাড়ীতে বিট পুলিশিং উঠান বৈঠক অনুষ্ঠিত

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৯ জুন, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : “মানবিক পুলিশের চোখে জনতার আকাঙ্খা লেখা থাকে” এই স্লোগানকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ীতে বৃহস্পতিবার (১৮ জুন) বিট পুলিশিং এর উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সমাজকে সুন্দর রাখতে শেরপুর জেলার পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম এর নির্দেশনায় নানামুখী প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার নালিতাবাড়ী শহরের আমবাগান বাজারে থানা পুলিশের ব্যতিক্রমী আয়োজন “বিট পুলিশিং” উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় নালিতাবাড়ী উপজেলাকে মাদক, সন্ত্রাস ও ছিনতাই ইত্যাদি অপরাধমুলক কর্মতৎপরতা রুখতে পুলিশের গৃহীত নানা ধরনের কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হয়। এতে সমাজের সুধী ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ওসি বছির আহমেদ বাদল বলেন, প্রাথমিক পর্যায়ে আমরা নালিতাবাড়ী সদর ইউনিয়নকে মনোনিত করেছি। পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি ইউনিয়নে আমাদের এ কার্যক্রম চলবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com