1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী আত্মসমালোচনা করে মেসি বললেন, ‘কেপ ভার্দে আমাদের দৌড়ের ওপর রেখেছিল’ রুদ্ধশ্বাস লড়াইয়ের পর কেপ ভার্দের হার, শেষ ষোলোয় আর্জেন্টিনা পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর শেরপুরে কাঁদামাটি চাপা দেওয়া ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার

পদ্মায় বালুর মহালে অভিযান: অস্ত্র-গুলি, মাথার খুলিসহ আটক ২

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

পাবনা : পাবনায় ঈশ্বরদীর পদ্মা নদীতে অভিযান চালিয়ে তিনটি পিস্তল, গুলি, মাথার খুলি, মাদক ও নগদ ১২ লাখ টাকাসহ দুজনকে আটক করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেল ৫টা পর্যন্ত পদ্মা নদীর ‘দিয়াড় বাহাদুরপুর মোল্লার চরে মোল্লা ট্রেডার্সে’র বালু মহালে এ অভিযান পরিচালিত হয়।

আটকরা হলেন- মাহফুজুর রহমান সোহাগ ও আশরাফুল ইসলাম বাপ্পি।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পার্শ্ববর্তী লালপুর উপজেলার সীমানায় মোল্লার চর থেকে অস্ত্র ও গুলিসহ দুইজনকে আটক করা হয়েছে। তাদের ঈশ্বরদী লক্ষীকুন্ডা নৌ-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পুলিশ সূত্র জানায়, নদী থেকে বালু উত্তোলন বন্ধ ও বালুবোঝাই নৌকা থেকে চাঁদাবাজির অভিযোগে সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশ দিনভর এই অভিযান পরিচালনা করে। এ সময় নদীর দিয়াড় বাহাদুর মোল্লা ট্রেডার্সের বালু মহালে অভিযান চালিয়ে তিনটি পিস্তল, ৪৮টি গুলি, মাথার খুলি, মাদকদ্রব্য ও নগদ ১২ লাখ ৩৬ হাজার টাকা উদ্ধার করা হয়। বালু মহাল থেকে দুজনকে আটক করা হয়।

ঈশ্বরদীর লক্ষ্মীকুন্ডা নৌ-ফাঁড়ির ইনচার্জ ফিরোজ উদ্দিন জানান, আটকদের নৌ-পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com