1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর শেরপুরে কাঁদামাটি চাপা দেওয়া ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

গণঅভ্যুত্থান দিবসে বান্দরবানে পাহাড়ি পথে প্রতীকী ম্যারাথন

  • আপডেট টাইম :: শনিবার, ১৯ জুলাই, ২০২৫

বান্দরবান : জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষ্যে বান্দরবানে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) ভোরে বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে এবং পার্বত্য জেলা পরিষদের সহযোগিতায় এই প্রতীকী ম্যারাথন আয়োজন করা হয়।

ভোর ৫টায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের প্রাঙ্গণ থেকে প্রতীকী ম্যারাথনের উদ্বোধন করেন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই। এরপর ম্যারাথন শুরু হয়ে মেঘলা পর্যটন এলাকা হয়ে পাহাড়ি আঁকাবাঁকা পথ অতিক্রম করে প্রায় ৬ কিলোমিটার পাড়ি দিয়ে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। প্রতিযোগিতায় ৬০ জন নারী ও ১১০ জন পুরুষ দৌড়বিদ অংশগ্রহণ করেন। নারীদের মধ্যে প্রথম হন ঞাইচিং মার্মা, দ্বিতীয় অনিমা তংচঙ্গ্যা এবং তৃতীয় স্থান অর্জন করেন উবামে মার্মা।

অন্যদিকে পুরুষদের বিভাগে প্রথম স্থান অর্জন করেন আব্দুল্লাহ আল নোমান, দ্বিতীয় পার্থ রুদ্র ও তৃতীয় হন আথুইমং মারমা। সকাল ৮টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম আরা রিনি।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বান্দরবানের ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নিতে নানামুখী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পর্যায়ক্রমে তা বাস্তবায়ন করা হবে। জুলাই গণঅভ্যুত্থান দিবস স্মরণে এই প্রতীকী ম্যারাথন আয়োজনের মাধ্যমে আমরা অতীতকে স্মরণ করছি, যাতে নতুন প্রজন্ম এ ইতিহাস জানে ও সম্মান করে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু তালেব, জেলা ক্রীড়া অফিসার মো. রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. এনায়েত করিম, এনডিসি মো. আসিফ রায়হান, সম্মিলিত ক্রীড়া পরিষদ বান্দরবানের সভাপতি আজাহারুল ইসলাম বাবুল, ক্রীড়াবিদ ও ধারাভাষ্যকার মাহফুজুর রশীদ বাচ্চু।

এছাড়াও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন ক্রীড়া সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী নারী বিভাগের ১০ জন এবং পুরুষ বিভাগের ২০ জন ক্রীড়াবিদকে ক্রেস্ট ও মেডেল প্রদান করেন আগত অতিথিবৃন্দরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com