1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর শেরপুরে কাঁদামাটি চাপা দেওয়া ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

ঝিনাইগাতীতে বিএনপি নেতা বাদশা’র বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবীতে জনসমাবেশ

  • আপডেট টাইম :: শনিবার, ১৯ জুলাই, ২০২৫

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর : বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কটূক্তির প্রতিবাদে, ৩১দফা দাবী বাস্তবায়ন এবং শেরপুরের ঝিনাইগাতী উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক, জেলা বিএনপি’র সাবেক যুগ্ন আহবায়ক, তিনবারের সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা’র বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবীতে গণমিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ জুলাই) বিকেলে উপজেলার সদর বাজারের ধানহাটিতে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে প্রায় ১০ হাজার নেতাকর্মীর সমন্বয়ে একটি বিক্ষোভ মিছিল উপজেলা পরিষদ চত্তর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে ইউপি চেয়ারম্যান ও কাংশা ইউনিয়ন বিএনপি’র সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিএনপি নেতা সারোয়ার বাহাদুর লাল, উপজেলা উলামা দলের সাবেক সভাপতি জহুরুল ইসলাম, রাংটিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও বিএনপি নেতা মঞ্জুরুল হক, সাবেক ছাত্র নেতা জহুরুল হক জনি, উপজেলা কৃষক দলের সভাপতি সোলতান আহম্মেদ, উপজেলা শ্রমিক দলের যুগ্ন আহবায়ক হাসিন আরমান মাসুদ, ধানশাইল ইউনিয়ন বিএনপি’র সভাপতি খাইরুল ইসলাম, হাতিবান্দা ইউনিয়ন বিএনপি’র সভাপতি আল মামুন, ব্যবসায়ী লুৎফর রহমান প্রমূখ বক্তব্য রাখেন।

বক্তারা বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কটূক্তির প্রতিবাদ ও ৩১ দফা দাবী বাস্তবায়নে উপস্থিত সকলকে আহবান করেন। সেইসাথে উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা’র বহিষ্কারাদেশ প্রত্যাহারের জন্যে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অনুরোধ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com