1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর শেরপুরে কাঁদামাটি চাপা দেওয়া ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

কু‌ড়িগ্রা‌মে মস‌জি‌দের রে‌লিং ভে‌ঙে প্রাণ গেলো মুসল্লির

  • আপডেট টাইম :: রবিবার, ২০ জুলাই, ২০২৫

কুড়িগ্রাম : কুড়িগ্রামের উলিপুরে মসজিদের ছাদের কার্নিস (রেলিং) ভেঙে আব্দুল মমিন (৬৫) নামের এক মুসুল্লির মৃত্যু হয়েছে।শনিবার (১৯ জুলাই) সন্ধ্যা ৭টায় উপজেলার পান্ডুল ইউনিয়নের আপুয়ার খাতা জামে মসজিদে এ ঘটনা ঘটে। আব্দুল মমিন ওই এলাকার মৃত রহিম উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার মাগরিবের নামাজ আদায় করার জন্য আব্দুল মমিন মসজিদের অজু খানায় অজু শেষ করে মসজিদে প্রবেশের সময় আক‌স্মিকভা‌বে ছাদের ওপরের কার্নিস (রেলিং)ভেঙে তা‌কে চাপা দেয়। এ সময় নামাজের মুস‌ল্লিরা আব্দুল মমিনকে রেলিং‌য়ের নি‌চ থে‌কে বের কর‌লে ততক্ষ‌নে তি‌নি মারা যান।

স্থানীয় বা‌সিন্দারা জানান, বাড়ির পা‌শে মস‌জিদ হওয়ায় আব্দুল ম‌মিন নিয়‌মিত এ মস‌জি‌দে নামাজ পড়তেন। হঠাৎ মাগরিবের নামাজের সময় ওযু করে মসজিদে প্রবেশের সময় মাথার ওপর রেলিং ভেঙে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। প‌রে স্বজনরা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নি‌য়ে যায়।

উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পরিবারের লোকজনের কোনো অভিযোগ নেই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com