1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর শেরপুরে কাঁদামাটি চাপা দেওয়া ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

উত্তরাধিকারের জমি জবরদখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • আপডেট টাইম :: রবিবার, ২০ জুলাই, ২০২৫

নালিতাবাড়ী (শেরপুর): দীর্ঘদিন বোনদের ভোগদখলে থাকা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত পৈত্রিক জমি জোর করে দখল ও মিথ্যা মামলা দিয়ে হয়রাণীর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন তিন ভুক্তভোগী।

রোববার (২০ জুলাই) বিকেলে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের পূর্ব সমশ্চুড়া গ্রামে এ সংবাদ সম্মেলন করা হয়। মধুটিলা ইকোপার্কের তথ্যকেন্দ্রে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে দুই ভাই জালাল উদ্দিন ও মর্তুজ আলীর বিরুদ্ধে অভিযোগ আনেন ভুক্তভোগী বোন তারা বানু, আমেনা খাতুন ও ভাগ্নে শামছুল হক।

সংবাদ সম্মেলনে বলা হয়, সমশ্চুড়া গ্রামের বয়েজ উদ্দিনের মৃত্যুর পর উত্তরাধিকার হিসেবে দুই ছেলে জালাল উদ্দিন ও মর্তুজ আলী এবং তিন কন্যা কদবানু, তারা বানু ও আমেনা খাতুন জমিজমা বণ্টন করে নেন। তিন কন্যা ৩০ শতাংশ করে ভাগে পেয়ে দীর্ঘদিন ভোগদখল করেছেন। সম্প্রতি দুই ভাই জালাল উদ্দিন ও মর্তুজ আলী দুই বোন তারা বানু ও আমেনা খাতুনের ৬০ শতাংশ জমি দখলে নিয়ে চাষাবাদ শুরু করেছেন। এছাড়াও বড় বোন কদবানুর মৃত্যুর আগে লিখে দেওয়া ভাগ্নে শামছুল হকের নামে থাকা আরও ২৯ শতক জমি মর্তুজ আলী ভোগদখলের চেষ্টা করছেন। বিষয়টি নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এমনকি পুলিশের কাছে দফায় দফায় গেলেও সুরাহা হয়নি। মর্তুজ আলী কাউকে তোয়াক্কা করছেন না। উপরন্তু শামছুল হক ও স্থানীয় জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃবৃন্দের নামে আদালতে মিথ্যা মামলা দায়ের করেছেন মর্তুজ আলী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com