1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর শেরপুরে কাঁদামাটি চাপা দেওয়া ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

নালিতাবাড়ীতে লিকেজ গ্যাস থেকে কিচেনে আগুন, ঝলসে গেলেন বৃদ্ধা

  • আপডেট টাইম :: রবিবার, ২০ জুলাই, ২০২৫

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে সিলিন্ডার গ্যাসের লিকেজ থেকে কিচেন ভর্তি গ্যাসে আগুন ধরে গিয়ে ঝলসে গেছেন সত্তর উর্ধ রহিমা খাতুন নামে এক নারী। তিনি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু এবং বর্তমান পুলিশ সুপার মোকলেছুর রহমান রিপন এর মা।

রোববার (২০ জুলাই) বিকেল পৌণে পাঁচটার দিকে শহরের কাচারীপাড়া মহল্লায় এ দুর্ঘটনা ঘটে।

পারিবারিক সূত্র জানায়, বিকেল পৌণে পাঁচটার দিকে রহিমা খাতুন তার ছোট ছেলের রান্না ঘরে ঢুকে গ্যাসের চুলা চালু করেন। আগে থেকেই লিকেজ দিয়ে দরজা-জানালা বন্ধ পুরো রান্নাঘর গ্যাসে ভরে থাকায় সাথে সাথেই আগুন ধরে যায়। একপর্যায়ে গ্যাস ও আগুনের চাপে রান্না ঘরের কাঠের দরজা ফেটে গেলে চিৎকার করে তিনি কোনমতে বের হন। পরে স্বজনেরা এসে তাকে উদ্ধার করে প্রথমে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ নিয়ে যান।

নালিতাবাড়ী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ ফাহাদ রহমান জানান, শরীরের ৫০ শতাংশের বেশি পুড়ে গেছে। অবস্থা আশঙ্কাজনক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com