1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর শেরপুরে কাঁদামাটি চাপা দেওয়া ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

বান্দরবানে নিয়ে কটুক্তি: সারজিস আলমকে ক্ষমা চাইতে হবে

  • আপডেট টাইম :: রবিবার, ২০ জুলাই, ২০২৫

বান্দরবান : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম বান্দরবানকে ‘শাস্তিস্বরূপ চাঁদাবাজদের পাঠানোর জায়গা’ বলে মন্তব্য করায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে পার্বত্য জেলা বান্দরবানে। তার এ বক্তব্যের প্রতিবাদে ও ক্ষমা চাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় ছাত্র সংগঠন।

রবিবার (২০ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে বান্দরবান প্রেসক্লাব মিলনায়তনে ‘বান্দরবান ছাত্রসমাজ’ ব্যানারে আয়োজিত এ সংবাদ সম্মেলনে বক্তারা সারজিস আলমের বক্তব্যকে পার্বত্য চট্টগ্রামের প্রতি ‘চরম অবমাননাকর ও বৈষম্যমূলক’ বলে আখ্যায়িত করেন।

সংবাদ সম্মেলনে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের বান্দরবান জেলা শাখার সভাপতি আসিফ ইকবাল বলেন, গত ৩ জুলাই পঞ্চগড়ে ‘জুলাই পদযাত্রা’ চলাকালে সারজিস আলম বলেন, বান্দরবান হচ্ছে ‘শাস্তির জায়গা’, যেখানে চাঁদাবাজ ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের পাঠানো হয়। একজন জাতীয় পর্যায়ের নেতার মুখে এমন মন্তব্য শুধু দুঃখজনকই নয়, বরং চরম নিন্দনীয় ও ঘৃণ্য। এটি পার্বত্য চট্টগ্রামের মানুষের সম্মানকে অপমান করার নামান্তর।

তিনি আরও বলেন, এ ধরনের কটূক্তি গোটা পার্বত্য অঞ্চলের মানুষের আত্মমর্যাদাকে আঘাত করেছে। অবিলম্বে সারজিস আলমকে বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। অন্যথায় এনসিপিকে বান্দরবানে অবাঞ্ছিত ঘোষণা করা হবে।

পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের বান্দরবান জেলার সভাপতি আসিফ ইকবালের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের বান্দরবান জেলার সহসভাপতি মাহির ইমতেছার, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের বান্দরবান জেলার সাধারণ সম্পাদক হাবিব আল মাহমুদ, খালিদ বিন নজরুল, আমিনুল ইসলাম, ছাত্রসমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com