1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর শেরপুরে কাঁদামাটি চাপা দেওয়া ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

সালাহ উদ্দিনকে নিয়ে কটূক্তির প্রতিবাদে বান্দরবানে বিএনপির বিক্ষোভ

  • আপডেট টাইম :: রবিবার, ২০ জুলাই, ২০২৫

বান্দরবান : বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদকে নিয়ে ‘কটূক্তিমূলক’ বক্তব্যের প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

রবিবার (২০ জুলাই) বিকেলে বান্দরবান শহরে বিক্ষোভ মিছিল বের করে জেলা বিএনপি। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে গিয়ে এক প্রতিবাদ সমাবেশে রূপ নেয়।

সমাবেশে বক্তারা জানান, গত ১৯ তারিখ কক্সবাজার পাবলিক লাইব্রেরি মাঠে এনসিপি আয়োজিত এক সমাবেশে দলটির মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারী বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদকে ইঙ্গিত করে বলেন, আগে শামীম ওসমান ছিলেন নারায়ণগঞ্জের গডফাদার, এখন শুনি কক্সবাজারে নব্য গডফাদার শিলং থেকে এসেছেন।

তিনি বলেন, “ঘের দখল, জমি দখল ও চাঁদাবাজি চলছে, যা কক্সবাজারবাসী মেনে নেবে না।” এই বক্তব্যে ক্ষোভে ফেটে পড়ে বান্দরবানসহ জেলার সাতটি উপজেলার বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, সালাহ উদ্দিন আহমেদ বিএনপির নেতা মাত্র নন, তিনি জাতীয় সম্পদ। তার বিরুদ্ধে অপপ্রচার চালালে রাজপথে রুখে দাঁড়াবে বিএনপি।

তারা আরও বলেন, সালাহ উদ্দিন আহমেদ শুধু চকরিয়া-কক্সবাজার নয়, তিনি দেশের একজন অবিসংবাদিত জাতীয় নেতা। তার বিরুদ্ধে কটুক্তি মানে গোটা বিএনপির কর্মীদের বিরুদ্ধে অপমান। তাই নাসিরউদ্দিন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করেন এবং অবিলম্বে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। অন্যথায় আগামীতে দুর্বার আন্দোলনের মাধ্যমে এই অপমানের জবাব দেবে।

প্রতিবাদ সমাবেশে জেলা বিএনপির আহবায়ক সাচিংপ্রু জেরী, যুগ্ম আহ্বায়ক আব্দুল মাবুদ, লুসাই মং, সদস্য সচিব জাবেদ রেজা, সদস্য জসীম উদ্দিন তুষার, রিটল বিশ্বাস, চনুমং, মাও সেতুং, মংশৈম্রা সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com