1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব

ব্রাহ্মণবাড়িয়ায় বাস দুর্ঘটনায় ৩০ যাত্রী আহত

  • আপডেট টাইম :: সোমবার, ২১ জুলাই, ২০২৫

 ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ারের সরাইলে একটি বেসরকারি ব্যাগ উৎপাদনকারী প্রতিষ্ঠানের বাস দুর্ঘটনায় অন্তত ৩০ জন শ্রমিক আহত হয়েছেন।

সোমবার (২১ জুলাই) সকালে ঢাকা সিলেট মহাসড়কে উপজেলার খাঁটিহাতা মোড় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে এ ঘটনায় কেউ মারা যায়নি।

পুলিশ ও দুর্ঘটনা কবলিতরা জানান, আজ সকালে জেলার আশুগঞ্জ উপজেলা থেকে ভেক্টর ব্যাগ নামে প্রতিষ্ঠানের ওই বাসটি শ্রমিকদের নিয়ে কুট্টাপাড়াস্থ প্রতিষ্ঠানে যাওয়ার পথে কুট্টাপাড়া মোড় এলাকায় একটি ট্রাক ওভারটেক করতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে পড়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। বর্তমানে জেলা সদর হাসপাতালে ১৯ জন আহত রোগী চিকিৎসাধীন রয়েছে।

খাঁটিহাতা হাইওয়ে থানার উপ পরিদর্শক মো. সজীব মিয়া জানান, খবর পেয়ে হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতদের জেলা হাসপাতাল পাঠানো হয়। দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধারে কাজ চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com