1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি ৩৫ বছর পর সরাসরি ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচন আজ ইরানের বিরুদ্ধে ট্রাম্পের ‘অর্থনৈতিক যুদ্ধ’ ঘোষণা অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে

দুই মিনিট দেরি হওয়ায় প্রায় দুই লাখ টাকা জরিমানা বাফুফের

  • আপডেট টাইম :: সোমবার, ২১ জুলাই, ২০২৫

স্পোর্টস ডেস্ক : গত ১০ জুন এশিয়ান কাপ কোয়ালিফায়ার ম্যাচে ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। সেই ম্যাচ নির্ধারিত সময়ের দুই মিনিট দেরিতে শুরু হওয়ায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) ১৫০০ মার্কিন ডলার জরিমানা করা হয়েছে। যা বাংলাদেশি টাকার অঙ্কে প্রায় দুই লাখ টাকার কাছাকাছি।

এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) কর্তৃক ১৭ জুলাই প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটির দ্বিতীয়ার্ধ নির্ধারিত সময়ের চেয়ে অন্তত দুই মিনিট দেরিতে শুরু হয়েছিল। এএফসি প্রতিযোগিতা অপারেশনের অফিশিয়াল কাউন্টডাউন আর্টিকেল ২.২ এর অধীনে এই জরিমানা করা হয়েছে।

এএফসি আরও জানিয়েছে যে, জরিমানা আরোপের ৩০ দিনের মধ্যে এটি পরিশোধ করতে হবে এবং একই ধরনের অপরাধের পুনরাবৃত্তি হলে আরও কঠোর শাস্তি দেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com