1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব

নালিতাবাড়ীতে রান্না ঘরে লিকেজ গ্যাস থেকে আগ্নিদগ্ধ বৃদ্ধা মারা গেছেন

  • আপডেট টাইম :: সোমবার, ২১ জুলাই, ২০২৫

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে রান্না ঘরে সিলিন্ডার গ্যাসের লিকেজ থেকে লাগা আগুনে পুড়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন সত্তর বছর বয়সী রহিমা বেগম। তিনি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু এবং বর্তমান পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান রিপন এর মা।

সোমবার (২১ জুলাই) বিকেল সোয়া চারটার দিকে রাজধানীর জাতীয় বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে রোববার বিকেলে তিনি ছোট ছেলের রান্নাঘরে অগ্নিদগ্ধ হন।

পারিবারিক সূত্র জানায়, বিকেল পৌণে পাঁচটার দিকে রহিমা বেগম তার ছোট ছেলের রান্না ঘরে ঢুকে গ্যাসের চুলা চালু করেন। আগে থেকেই লিকেজ দিয়ে রান্নাঘর গ্যাসে ভরে থাকায় চুলায় সুইচ দেওয়ার সাথে সাথেই আগুন ধরে যায়। একপর্যায়ে গ্যাস ও আগুনের চাপে রান্না ঘরের কাঠের দরজা ফেটে গেলে চিৎকার করে তিনি কোনমতে বের হন। পরে স্বজনেরা এসে তাকে উদ্ধার করে প্রথমে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে ময়মনসিংহ এবং আশঙ্কাজনক অবস্থায় জাতীয় বার্ণ ইউনিটে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকেল চারটা বিশ মিনিটের দিকে তিনি মারা যান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com