1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর শেরপুরে কাঁদামাটি চাপা দেওয়া ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

শ্রীবরদীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা

  • আপডেট টাইম :: সোমবার, ২১ জুলাই, ২০২৫

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর: শেরপুরের শ্রীবরদীতে দুর্নীতি দমন কমিশন দুদকের আয়োজনে শিক্ষার্থীদের নিয়ে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ জুলাই) দুর্নীতি দমন কমিশন দুদক জামালপুর সম্বনিত জেলা কার্যালয়ের উদ্যোগে ও শ্রীবরদী উপজেলা প্রশাসন এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ব্যবস্থাপনা ও সহযোগিতায় শ্রীবরদী এমএনবিপি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

শ্রীবরদী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সার ডিলার এ,কে,এম রুহুল আমিন কালামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি নাহিদুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আলম তালুকদার ও দুর্নীতি দমন কমিশন দুদক জামালপুর সম্বনিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক জিহাদুল ইসলাম।  আমন্ত্রিত হিসেবে উপস্থিত ছিলেন শ্রীবরদী এমএনবিপি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, উপজেলা একাডেমীক সুপারভাইজার মোশারফ হোসেন সাগর, বানিবাইদ আব্দুল্লাহ আল মাহমুদ পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম।

বিতর্কের প্রথম পর্বে জনসচেতনতা বৃদ্ধি করা ব্যতীত দুর্নীতি নির্মূল করা সম্ভব নয় চূড়ান্ত পর্বে দেশের সার্বিক উন্নয়ন বাঁধাগ্রস্ত হওয়ার মূল কারণে দুর্নীতি বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে শ্রীবরদী এমএনবিপি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন ও তাতিহাটি আইডিয়াল স্কুল রানার্স আপ নির্বাচিত হয়।

দুর্নীতি দমন কমিশন দুদক কর্তৃক বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট, মেডেল, শিক্ষা উপকরণ সামগ্রী প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com