1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর শেরপুরে কাঁদামাটি চাপা দেওয়া ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

পুলিশ সেজে চালবোঝাই ট্রাক ডাকাতি, গ্রেপ্তার ৩

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

নরসিংদী : নরসিংদীর শিবপুরে পুলিশের পোশাক পরে চালবোঝাই একটি ট্রাক ডাকাতির ঘটনার তিনদিন পর ৩ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ডাকাতির কাজে ব্যবহৃত পুলিশের পোশাকসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২১ জুলাই) বিকেলে শিবপুর মডেল থানায় সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার মো. আব্দুল হান্নান।

গ্রেপ্তাররা হলেন: মাধবদীর খোরদনপরাড়া গ্রামের তারা মিয়ার ছেলে হৃদয় মিয়া, মনোহরদীর খিদিরপুর গ্রামের প্রদীপ চন্দ্র দাসের ছেলে আকাশ দাস ও হরিকৃষ্ণ দাসের চন্দ্র দাসের ছেলে হৃদয় চন্দ্র দাস।

পুলিশ সুপার মো. আব্দুল হান্নান জানান, বৃহস্পতিবার (১৭ জুলাই) রাতে বগুড়া থেকে ফ্রেশ কোম্পানির ৬০০ বস্তা চাল নিয়ে একটি ট্রাক ব্রাক্ষণবাড়িয়া যাচ্ছিল। চরসিন্দুর ইটাখোলা আঞ্চলিক সড়কের দক্ষিণ সাধারচর ব্রিজের পাশে পৌঁছালে অজ্ঞাত নম্বরের একটি প্রাইভেটকার নিয়ে পুলিশের পোশাক পরিহিত চারজন চালবোঝাই ট্রাকটিকে থামায়। তল্লাশি করার কথা বলে ড্রাইভার ও হেলপারের হাত পা বেধে চালভর্তি ট্রাক নিয়ে চলে যায়।

ঘটনার পরদিন ট্রাক মালিক রোকনুজ্জামান বাদী হয়ে শিবপুর মডেল থানায় অভিযোগ দায়ের করলে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসাইনের নেতৃত্বে এসআই সাদেকুর রহমান ও এসআই রেজাউল করিম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মনোহরদী ও কিশোরগঞ্জ থেকে লুণ্ঠিত মালামালসহ পুলিশের পোশাক ও তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ ঘটনায় জড়িত অন্য সদস্যদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান চলমান রয়েছে বলেও জানান পুলিশ সুপার মো. আব্দুল হান্নান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com