
নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে বজ্রপাতে মানিক মিয়া (৩০) নামে এক কৃষিশ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার (২১ জুলাই) বিকেলে উপজেলার যোগানিয়া ইউনিয়নের গেরামারা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মানিক ওই গ্রামের আফাজ উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, বিকেলে বাইটকামারী এলাকায় ফুটবল খেলা দেখা শেষে বৃষ্টির মাঝে বাড়ি ফিরছিল কৃষিশ্রমিক মানিক। পথিমধ্যে বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই প্রাণ হারায় সে। প্রায় আধঘণ্টা রাস্তায় মরদেহ পড়ে থাকার পর লোকজন বিষয়টি টের পান। পরে স্বজনেরা উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।