1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর শেরপুরে কাঁদামাটি চাপা দেওয়া ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

“গণতান্ত্রিক উপায়ে নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে”

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

শেরপুর : শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সদর-১ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশি শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, গণতান্ত্রিক উপায়ে নির্বাচন নিয়ে একটি পক্ষ গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সোমবার (২১ জুলাই) বিকেলে ১৩নং রৌহা ইউনিয়ন বিএনপি’র আয়োজনে আমতলী উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক চাঁন মিয়া।

এসময় জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি এ্যাডভোকেট মুখলেছুর রহমান জীবন, সাবেক দপ্তর সম্পাদক সেলিম শাহী, সাবেক সদস্য ফসিউল ইসলাম সুজন, শহর বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক আবু সামা, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন ক্রিসেন্ট, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি জিতেন্দ্র মজুমদার, জেলা তাঁতী দলের আহ্বায়ক লালন মোল্লা, জেলা জাসাসের আহ্বায়ক রমজান আলী, জেলা শ্রমিক দলের সহ-সভাপতি ফয়সাল খান তোতা, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম হানিফ, জেলা যুবদলের সহ-সভাপতি মীর কাশেম, শহর যুবদলের সাবেক আহ্বায়ক রাসেল সিকদার, কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক রাজিব বক্তব্য রাখেন।

এসময় রৌহা ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান আলী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com