
সুমন মিয়া, বকশীগঞ্জ (জামালপুর): বকশীগঞ্জে ব্যাটারী চালিত অটোরিকশা ধাক্কায় তানহা আক্তার (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) দুপুর ১২টার দিকে পৌর এলাকায় উত্তর সীমারপাড় সড়কে এই দুর্ঘটনা ঘটে।নিহত তানহা আক্তার পৌর এলাকার উত্তর সীমারপাড় গ্রামের জালাল মাস্টারের মেয়ে।
নিহতের চাচা মাহমুদুল হাসান জানান, তানহা মঙ্গলবার দুপুর ১২টার দিকে বাড়ির পাশে রাস্তা পারাপারের সময় ব্যাটারি চালিত অটোরিকশা ধাক্কা দিলে মাথায় ও বুকে গুরুতর আঘাত পায়। পরে মুমূর্ষু অবস্থায় পরিবারের লোকজন ও স্থানীয়রা উদ্ধার করে তানহাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।