
মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর : সীমান্তবর্তী নালিতাবাড়ী উপজেলার দাওধারা এলাকা দিয়ে অভিনব কায়দায় ভারতে পাচারকালে ৬৩ কেজি বাংলাদেশী শিং মাছ জব্দ করেছে বারমারী বিজিবি। বুধবার (২৩ জুলাই) দুপুরে মাছগুলো জব্দ করা হয়।
ময়মনসিংহ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা গেছে, দাওধারা এলাকা দিয়ে চোরাকারবারীরা অভিনব পন্থায় বাংলাদেশী শিং মাছ অবৈধভাবে ভারতে পাচারের চেষ্টা করছে- এমন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি’র বারমারী বিওপির একটি টহল দল অভিযান চালিয়ে ৬৩ কেজি শিং মাছ জব্দ করে। তবে এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। জব্দকৃত মাছ জেলা কাস্টমস অফিসের সাথে সমন্বয় করে নিলামের মাধ্যমে বিক্রি করা হয়।