1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১২ দিনের মাথায় ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পলিথিন মেশানো ভেজাল সার বিতরণ দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ ১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ : স্পিকার ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে আমন বীজ ও সার বিতরণ নকলায় বিনামূল্যে বীজ-সার, বিতরণ কার্যক্রমের উদ্বোধন নালিতাবাড়ীর নন্নীতে শিক্ষার্থীদের মাঝে ৬০০ বৃক্ষের চারা বিতরণ শ্রীবরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য: অর্থমন্ত্রী দফায় দফায় ছাত্রলীগের মিছিল: শেরপুরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

ভক্তদের সঙ্গে আড্ডা দেবেন মাহি

  • আপডেট টাইম :: শনিবার, ২০ জুন, ২০২০

বিনোদন ডেস্ক : বর্তমান সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি৷ করোনার কারণে দীর্ঘদিন ধরে ঘরবন্দি সময় কাটাচ্ছেন তিনি। এবার ঘরে বসেই ভক্তদের সঙ্গে আড্ডা দেবেন এই চিত্রনায়িকা।

আজ (২০ জুন) রাত সাড়ে ৮টায় ‘স্টার জোন’ প্রোগ্রামে দর্শকদের সঙ্গে আড্ডায় মাতবেন এই অভিনেত্রী। এসময় চলচ্চিত্র, নিজের ব্যক্তিগত নানা বিষয় নিয়ে কথা বলবেন তিনি। এছাড়া ভক্তদের প্রশ্নের উত্তর দেবেন মাহি।

অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন আরেক চিত্রনায়িকা আইরিন সুলতানা। লাইভ টেকনোলজিস লিমিটেডের নিয়মিত আয়োজনের অংশ হিসেবে মাহির সঙ্গে আড্ডা দিতে টেলিকম অপারেটর রবি ও এয়ারটেল গ্রাহকদের ডায়াল করতে হবে ২২২৮৮ নম্বরে।

২০১২ সালে চলচ্চিত্রে পা রাখেন মাহি। তার অভিনীত উল্লেখ্যযোগ্য সিনেমা হলো—‘ভালোবাসার রঙ’, ‘অগ্নি’, ‘দবির সাহেবের সংসার’, ‘অগ্নি-২’, ‘অনেক সাধের ময়না’, ‘দেশা: দ্য লিডার’, ‘ঢাকা অ্যাটাক’, ‘জান্নাত’ প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com