1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর শেরপুরে কাঁদামাটি চাপা দেওয়া ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

দুর্ঘটনায় নিহত একই পরিবারের ৪জনকে পাশাপাশি দাফন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

নাটোর : নাটোরের বড়াইগ্রামে ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে নিহত আটজনের মধ্যে একই পরিবারের চারজনের মরদেহ একসঙ্গে জানাজা শেষে পাশাপাশি দাফন করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার ধর্মদহ ফরাজীপাড়া গোরস্থানে নিহত জাহিদুল ইসলাম, তার স্ত্রী এবং ভাইয়ের দুই স্ত্রীর জানাজা একসঙ্গে অনুষ্ঠিত হয়। জানাজার পর তাদের পাশাপাশি কবরস্থ করা হয়।

এদিকে নিহত জাহিদুলের বোন ইতি খাতুন, শাশুড়ি আঞ্জুমানারা ও শ্যালিকা সীমা খাতুনের মরদেহ প্রাগপুর ও গাংনীর নিজ নিজ গ্রামে আজ সকালে দাফন করা হয়। আর নিহত গাড়িচালক সাহাব হোসেনকে গতকাল রাতে দাফন করা হয়।

নিহতদের আত্মীয় অবসরপ্রাপ্ত সেনা সদস্য জানারুল ইসলাম বলেন, জাহিদুলের ছেলে সোহানের অসুস্থ স্ত্রীকে দেখতে সিরাজগঞ্জ যাচ্ছিলো তারা। সকাল ৭টার দিকে রওনা দিয়ে কিছুক্ষণ পরই দুর্ঘটনার কবলে পড়েন।

আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাকী বলেন, একই পরিবারের এতজনের মৃত্যুর ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও দুঃখজনক। আমাদের এলাকায় এর আগে এমন ঘটনা ঘটেনি।

উল্লেখ্য, বুধবার বেলা ১০টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের তরমুজ পাম্প এলাকায় ট্রাক-মাইক্রোবাসের ভয়াবহ দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান পাঁচজন। পরবর্তীতে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও তিনজন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com