1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর শেরপুরে কাঁদামাটি চাপা দেওয়া ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

থানায় ঢুকে পুলিশকে ছুরিকাঘাত, চিৎকারে ছুটে এলো এলাকাবাসী

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫

গাইবান্ধা : গাইবান্ধার সাঘাটা থানার ভেতরে প্রবেশ করে মহসিন আলী নামে এক পুলিশ সদস্যকে মাথায় ও হাতে ছুরিকাঘাত করে রাইফেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে অজ্ঞাত এক ব্যক্তি। তবে ওই পুলিশ সদস্যের চিৎকারে স্থানীয় ও অন্যান্য পুলিশ সদস্যরা এগিয়ে এলে পালিয়ে যায় ওই দুর্বৃত্ত।

বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মহসিন আলী ওই থানায় সহকারী উপরিদর্শক (এএসআই) পদে কর্মরত আছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাত ১০টার দিকে এক ব্যক্তি হঠাৎ থানার ভেতরে প্রবেশ করে দায়িত্বরত এএসআই মহসিন আলীকে ছুরিকাঘাত করে। পুলিশ সদস্য চিৎকার করলে থানা পুলিশের পাশাপাশি স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসে। তারা ওই দুর্বৃত্তকে ধাওয়া করলে সে দৌড়ে পাশের সাঘাটা পাইলট উচ্চবিদ্যালয়ের পুকুরে লাফিয়ে পড়ে আত্মগোপন করে। পুকুরটি কচুরিপানায় পরিপূর্ণ হওয়ায় তাকে খুঁজে বের করা সম্ভব হয়নি।

ঘটনার পর থেকেই থানার পুলিশ, ফায়ার সার্ভিস এবং স্থানীয় শত শত মানুষ হামলাকারীকে খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এ বিষয়ে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম গণমাধ্যমকে বলেন, দায়িত্বরত পুলিশ সদস্যরা ধারণা করছেন, আঘাত করা ব্যক্তিটির মানসিক সমস্যা ছিল। তাকে খোঁজা হচ্ছে। পরে বিস্তারিত জানানো হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com