1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর শেরপুরে কাঁদামাটি চাপা দেওয়া ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

পাবনায় মসজিদ নির্মাণ নিয়ে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫

পাবনা : পাবনার বেড়া উপজেলায় মসজিদ নির্মাণ নিয়ে গ্রামবাসীদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় মসজিদও ভাঙচুর করা হয়। সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) সকালে উপজেলার চাকলা ইউনিয়নের তারাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বেড়া উপজেলার তারাপুরে গ্রামে দুটি মসজিদ রয়েছে। এর মধ্যে একটি পুরনো ও অপরটি নতুন মসজিদ নামে পরিচিত। গত কয়েকবছর আগে পুরনো মসজিদে মিলাদ মাহফিলে কিয়াম পড়া নিয়ে মতবিরোধ দেখা দেয়। সে সময় মসজিদের তৎকালীন ক্যাশিয়ার মতিনসহ একটি পক্ষ নতুন মসজিদ নির্মাণ করেন। সম্প্রতি এই নতুন মসজিদের বারান্দা নির্মাণের উদ্যোগ নেয়া হয়।

তারা আরও জানান, আজ শুক্রবার নতুন মসজিদের বারান্দা নির্মাণ করতে গেলে অপর একটি গ্রুপ তাতে বাঁধা দেয়। একপর্যায়ে উভয় গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় নতুন মসজিদ ভাঙচুর করা হয়। আহতদের মধ্যে পাঁচ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলিউর রহমান জানান, কিয়াম পড়া নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে মতবিরোধ চলছিল। আজ সকালে নতুন মসজিদের বারান্দা তৈরির সময় তাদের মধ্যে সংঘর্ষ হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com