1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর শেরপুরে কাঁদামাটি চাপা দেওয়া ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

পেটে ইয়াবা রেখে সারাদেশে সাপ্লাই দেন কাজল

  • আপডেট টাইম :: শনিবার, ২৬ জুলাই, ২০২৫

পেটের ভেতরে ইয়াবা বহনের অভিনব কৌশলে দীর্ঘদিন ধরে সারাদেশে মাদক সরবরাহ করে আসছিলেন মাদক কারবারী মো. কাজল (৪০)। তবে শেষ রক্ষা হয়নি। গোয়েন্দা নজরদারিতে ধরা পড়েছেন তিনি। শুক্রবার (২৫ জুলাই) রাতে চাটখিল বাজারের আনিতাশ ফিলিং স্টেশনের সামনে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মো. কাজল কক্সবাজার পৌরসভার মোহাজের পাড়া গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে।

জানা গেছে, কাজল মূলত কক্সবাজার-টেকনাফ সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কৌশলে শরীরের বিভিন্নস্থানে বহন করতেন। মাঝে মধ্যেই পেটে ভরে ক্যাপসুল আকারে ইয়াবা বহন করে তা দেশের বিভিন্ন বড় শহরে সরবরাহ করতেন তিনি। পেটের মধ্যে থাকা ৯৫০ পিস ইয়াবা পায়ুপথে বের করা হয়।

চাটখিল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. আব্দুস সুলতান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, কাজল একজন পেশাদার মাদক কারবারী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে এই অভিনব কায়দায় ইয়াবা পাচারের কথা স্বীকার করেছেন। সে জানিয়েছে, এর আগেও একাধিকবার এমনভাবে মাদক বহন করে সে বিভিন্ন এলাকায় পৌঁছে দিয়েছে।

চাটখিল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ আহমেদ বলেন, সাম্প্রতিক বছরগুলোতে মাদক কারবারীরা আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে নানা অভিনব কৌশল অবলম্বন করছে। তবে প্রযুক্তিগত সহায়তা ও গোয়েন্দা নজরদারির কারণে এসব পদ্ধতিও এখন ধরা পড়ছে। কাজলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com