1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংসহ বিভিন্ন অপরাধে ৯৯ শিক্ষার্থীর শাস্তি আমার রিসার্চের সাবজেক্ট ঠিক করে দিয়েছিলেন তারেক রহমান: শিক্ষামন্ত্রী গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩ সংসদে নোটিশ-কথার গুরুত্ব দেওয়া হয় না বলেই রাজপথে বিরোধী দল: জামায়াত আমির ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন: তথ্য প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জ কারাগারে মাদকবিরোধী সভা, ৫০ বন্দির কর্মমুখী প্রশিক্ষণ শুরু রাত ৮টার পর দোকান খোলা রেখে জরিমানা দিলেন সাত ব্যবসায়ী এ বছর স্থানীয় নির্বাচনের সম্ভাবনা কম: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী উখিয়ায় পাহাড় কাটায় বাধা দেওয়ায় বন কর্মকর্তাদের ওপর হামলা, আহত ২ মানবাধিকার সুরক্ষায় বিএনপি সরকার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে: হিউম্যান রাইটস ওয়াচ

এক প্রেমিকাকে নিয়ে ২ তরুণের মারামারি, ভিডিও ভাইরাল

  • আপডেট টাইম :: শনিবার, ২৬ জুলাই, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : দুই তরুণ একই তরুণীকে ভালোবাসেন। কিন্তু তরুণী কার সঙ্গে প্রেম করবেন, কোন তরুণ ছাড় দিবেন- তা নিয়েই দুজনের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। এরপর মারামারি। ইতোমধ্যে এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, দুই তরুণ সিনেমা হল চত্বরে একে অপরকে মাটিতে ফেলে উত্তমমধ্যম দিচ্ছেন। তাদের ঘিরে ভিড় জমে গেছে। অনেকে চেষ্টা করেও তাদের মারপিট থামাতে পারছেন না কেউই। উপস্থিত দর্শকরা অনেকেই ঘটনাটি ক্যামেরাবন্দি করেও রেখেছেন। আলোচিত এই ঘটনা ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের গ্বালিয়রের একটি সিনেমা হলে।

ভিডিও দেখে বিস্ময় প্রকাশ করেছেন নেটিজেনরা। স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, ভিডিওটি পুলিশেরও নজরেও এসেছে। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এক পুলিশ কর্মকর্তা জানান, তারা এখনো কোনো আনুষ্ঠানিক অভিযোগ পাননি। তবে ভাইরাল ভিডিওটি যাচাই করে দেখছেন। ওই দুই তরুণকে শনাক্ত করার চেষ্টা করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com