1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব

কারাগারের জিনিসপত্র চুরি করে বাসায় নিয়ে গেলেন কারারক্ষী

  • আপডেট টাইম :: রবিবার, ২৭ জুলাই, ২০২৫

গোপালগঞ্জ : গোপালগঞ্জ জেলা কারাগার থেকে হাতকড়া ও কারারক্ষীদের পোশাকসহ বিভিন্ন সরঞ্জাম চুরির অভিযোগে মো. আরিফ চৌধুরী (২৮) নামের এক কারারক্ষীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৬ জুলাই) সন্ধ্যায় গোপালগঞ্জ শহরের ইসলামপাড়ার ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রবিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে গতকাল শনিবার গোপালগঞ্জ জেলা কারাগারের সহকারী জেলার সুমি ঘোষ কারারক্ষী আরিফ চৌধুরীকে আসামি করে গোপালগঞ্জ সদর থানায় একটি চুরির মামলা দায়ের করেন।

অভিযুক্ত আরিফ টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গাড়াবাড়ি গ্রামের স্বপন চৌধুরীর ছেলে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত আরিফের ভাড়া বাসায় অভিযান চালিয়ে আট জোড়া হাতকড়া, ছয় জোড়া কাঁধের ব্যাজ, আটটি মনোগ্রাম, একটি শীতের জ্যাকেটসহ মোট ১০ ধরনের সরকারি কারা সরঞ্জাম উদ্ধার করা হয়। গত ১৬ জুলাই ভোরে কারাগার থেকে এ সব সরঞ্জাম চুরি করা হয়। ঘটনার পরপরই কারাগারের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে চুরির বিষয়টি নিশ্চিত হয় কর্তৃপক্ষ।

পরে তারা সদর থানায় জানায়।
মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানার উপপরিদর্শক (এসআই) নয়ন কুমার সাহা জানান, ‘আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত কারারক্ষী আরিফ চৌধুরী সরঞ্জাম চুরির ঘটনা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং রবিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com