1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি ৩৫ বছর পর সরাসরি ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচন আজ ইরানের বিরুদ্ধে ট্রাম্পের ‘অর্থনৈতিক যুদ্ধ’ ঘোষণা অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে

৪১ বলের পর এবার মাত্র ৩৯ বলে সেঞ্চুরি ডি ভিলিয়ার্সের

  • আপডেট টাইম :: রবিবার, ২৭ জুলাই, ২০২৫

স্পোর্টস ডেস্ক : ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসে দুর্দান্ত ফর্মে আছেন এবি ডি ভিলিয়ার্স। হেডিংলিতে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্সের বিপক্ষে মাত্র ৪৬ বলে ১২৩ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেছেন তিনি। ইনিংসটি সাজিয়েছেন ১৫টি চার ও ৮টি ছক্কায়। সেঞ্চুরি পূর্ণ করেন মাত্র ৩৯ বলে।

আগের ম্যাচেই ইংল্যান্ড চ্যাম্পিয়ন্সের বিপক্ষে খেলেছিলেন ৫১ বলে ১১৬ রানের অপরাজিত ইনিংস। ওই ম্যাচে সেঞ্চুরি করেছিলেন ৪১ বলে। এরপরও যেন থামছেন না দক্ষিণ আফ্রিকার ৪১ বছর বয়সী এই ব্যাটিং গ্রেট।

রোববার টস জিতে ব্যাটিংয়ে নামে দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন্স। শুরু থেকেই আগ্রাসী ছিলেন ডি ভিলিয়ার্স। পিটার সিডলের এক ওভারেই তুলে নেন ফিফটি (২২ বলে), এরপর মাত্র ১৭ বলে পৌঁছান শতকে। ডি আর্চি শটের এক ওভারে চার চার ও এক ছক্কায় উত্তাল করে দেন গ্যালারি।

এদিন শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেটে ২৪১ রানের বড় পুঁজি গড়ে দক্ষিণ আফ্রিকা। রান তাড়া করতে নেমে মাত্র ১৬.৪ ওভারে ১৪৬ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্স। ৯৫ রানে এই ম্যাচ জিতে নেয় দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন্স।

২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো ডি ভিলিয়ার্স চার বছর আগে পেশাদার ক্রিকেটও ছাড়লেও, লিজেন্ডস টুর্নামেন্টে যেন ফিরেছেন আগের সেই ভয়ঙ্কর রূপে।

প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যর্থতার পর পরপর তিন ম্যাচে খেলেছেন দুর্দান্ত ইনিংস। ভারতের বিপক্ষে ৩০ বলে ৬১*, এরপর ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা সেঞ্চুরি করে জানান দিয়েছেন, “ব্যাট এখনও কথা বলে!”

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com