1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর শেরপুরে কাঁদামাটি চাপা দেওয়া ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

বদলি বাতিলের দাবিতে বান্দরবানে শিক্ষার্থীদের মানববন্ধন

  • আপডেট টাইম :: সোমবার, ২৮ জুলাই, ২০২৫

বান্দরবান : মানিকগঞ্জের সিংগাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে অভিযুক্ত উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান খানকে শাস্তিমূলকভাবে পার্বত্য জেলা বান্দরবানে বদলি করায় ক্ষোভে ফুঁসে উঠেছেন এখানকার শিক্ষার্থীরা। এ বদলি আদেশ বাতিলের দাবিতে তারা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন।

রোববার (২৭ জুলাই) সকালে বান্দরবান প্রেসক্লাব চত্বরে “আদিবাসী ছাত্র সমাজ”-এর ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, অভিযুক্ত মনিরুজ্জামান খান একজন লম্পট ও চরিত্রহীন ব্যক্তি। তার বিরুদ্ধে কিশোরী ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার গুরুতর অভিযোগ রয়েছে। এমন একজন বিতর্কিত কর্মকর্তাকে শাস্তিস্বরূপ বান্দরবানে বদলি করে পাঠানো এই জেলার জন্য অবমাননাকর এবং হুমকিস্বরূপ।

তারা আরও বলেন, পার্বত্য জেলা বান্দরবান কোনো শাস্তিমূলক বদলির স্থান নয়। এটি একটি শান্তিপূর্ণ এলাকা। তাই এখানে বিতর্কিত ও অসৎ কর্মকর্তাকে বদলি করা মেনে নেওয়া যায় না।

পাহাড়ি ছাত্র পরিষদের সহ-সাধারণ সম্পাদক এডিশন চাকমা বলেন, এমন অসৎ কর্মকর্তার বদলি পাহাড়ের শিক্ষাব্যবস্থাকে আরও পেছনে ঠেলে দেবে। আমরা সৎ, যোগ্য ও দায়িত্ববান কর্মকর্তাকেই এখানে চাই।

সাধারণ শিক্ষার্থী লাবনী তংচঙ্গ্যা বলেন, উচ্চপদস্থ অনেক কর্মকর্তা পার্বত্য অঞ্চলকে যেন একটি ডাম্পিং স্টেশন হিসেবে দেখেন। এমন বিতর্কিত কর্মকর্তার বদলির মাধ্যমে পাহাড়ের শিক্ষা ব্যবস্থা আরও পিছিয়ে পড়বে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।

মানববন্ধন শেষে আদিবাসী ছাত্র সমাজের নেতারা বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনির কাছে একটি স্মারকলিপি জমা দেন।

এসময় শিমুল তংচঙ্গ্যা, নেলসন ত্রিপুরা, ফিলিপ খিয়াংসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com