1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর শেরপুরে কাঁদামাটি চাপা দেওয়া ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

লাইসেন্স না থাকায় হাওরের ১২ হাউসবোটকে জরিমানা

  • আপডেট টাইম :: সোমবার, ২৮ জুলাই, ২০২৫

সিলেট : সুনামগঞ্জের তাহিরপুরে নৌ পরিবহন অধিদপ্তরের লাইসেন্স না থাকায় ১২টি হাউসবোটকে ২ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৭ জুলাই) বিকালে উপজেলার থানা ঘাট ও আশপাশ এলাকায় অভিযান পরিচালনা করেন নৌ পরিবহন অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট থান্দার কামরুজ্জামান।

তাহিরপুর নৌ-পর্যটন শিল্প সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ রব্বানী বলেন, আমাদের হাউসবোট মালিক ও চালকদের কোনোরকম অবগত না করে নৌ-পরিবহন অধিদপ্তরের লোকজন অভিযান পরিচালনা করে হাউসবোট থেকে টাকা নিয়ে গেছে। আমাদের যদি লাইসেন্স করার কথা বলা হতো আমরা আরও আগেই লাইসেন্স করতাম। হঠাৎ করে আমাদের হয়রানি করায় আমরা তীব্র নিন্দা জানাচ্ছি।

এ বিষয়ে নৌ-পরিবহন অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট থান্দার কামরুজ্জামান বলেন, টাঙ্গুয়ার হাওরকে কেন্দ্র করে পর্যটকবাহী অনেক হাউসবোট চলাচল করে। নৌ-পরিবহন অধিদপ্তরের লাইসেন্স না থাকায় ১২টি হাউসবোটকে ২ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি যাদের লাইসেন্স নেই তাদের দ্রুত লাইসেন্স করতে বলা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com