1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর শেরপুরে কাঁদামাটি চাপা দেওয়া ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

ঝিনাইগাতীতে বিএনপি নেতা বাদশার বহিস্কারাদেশ প্রত্যাহার দাবিতে সমাবেশ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

শেরপুর : শেরপুরের ঝিনাইগাতীতে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন ও জনপ্রিয় বিএনপি নেতা আমিনুল ইসলাম বাদশার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে ধানশাইল ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ জুলাই) বিকেলে উপজেলার ধানশাইল উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়। ধানশাইল ইউনিয়ন বিএনপি’র প্রবীণ নেতা খাইরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বক্তব্য রাখেন, কাংশা ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, ছাত্রনেতা জহুরুল ইসলাম জনি, রাংটিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুরুল হক, উপজেলা ওলামা দলের সাবেক সভাপতি মো,জহুরুল ইসলাম, উপজেলা শ্রমিকদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ আরমান, কাংশা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি আব্দুল মোতালেব, উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক বিএসসি, কাংশা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের যুব দলের সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব, কাংশা ইউনিয়ন যুবদলের সভাপতি দুলাল মন্ডল প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন,ঝিনাইগাতী উপজেলার সবচেয়ে জনপ্রিয় বিএনপি’র নেতা তিনবারের উপজেলা চেয়ারম্যান ক্লিন ইমেজের একমাত্র নেতা আমিনুল ইসলাম বাদশা।

তিনি জেলে থেকেও উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীকে পরাজিত করে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। ২০২৪ সালে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার দল থেকে তাকে বহিষ্কার করা হয়। দলীয় কোন্দলের জেরে প্রতিহিংসার কারনে তাকে বহিষ্কার করা হয়।

আমিনুল ইসলাম বাদশাকে দল থেকে বহিষ্কার করায় উপজেলা বিএনপি দুর্বল হয়ে পরেছে। অবিলম্বে আমিনুল ইসলাম বাদশার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানান। নেতাকর্মীরা এ বিষয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুদৃষ্টি কামনা করেন বক্তারা। অন্যথায় বৃহত্তর আন্দোলন কর্মসূচির ঘোষণা দেন তারা।

সমাবেশে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সহশ্রাধিক নেতাকর্মী ও স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল ধানশাইল বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com